বদ্বীপ পরিকল্পনা- ২১০০ বাস্তবায়নে ডাচ সহায়তা চাইলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯
রাষ্ট্রপতি মো. অবদুল হামিদ বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা- ২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন। ডাচ রানী ম্যাক্সিমা জোরেগুয়েতা সেরুতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন এ তথ্য জানান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা- ২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডের বিশেষায়িত দক্ষতা, বিশেষ করে নদী-শাসনে ডাচ অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।
রাষ্ট্রপতির সরকারি বাসভবনে ডাচ রানীকে স্বাগত জানিয়ে মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার সম্পর্ক বর্তমানে খুবই চমৎকার এবং তিনি আশা প্রকাশ করেন এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য একটি বড় বোঝা উল্লেখ করে রাষ্ট্রপতি এসব মিয়ানমারের নাগরিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ বাসভূমিতে ফেরা নিশ্চিত করতে নেদারল্যান্ডসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেন।
জি ২০ গ্লোবাল পার্টনারশিপ পর ফিন্যান্সিয়াল ইনক্লোজন(জিপিএফআই)-এর সাম্মানিক পৃষ্ঠপোষক রানী ম্যাক্সিমা বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের, বিশেষ করে বাল্য বিবাহ রোধে গৃহীত সরকারি পদক্ষেপের প্রশংসা করেন।
রানী ম্যাক্সিমা সাম্প্রতিক সময়ে নারী ক্ষমতায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের অনন্য সাধারণ উন্নয়নের প্রশংসা করেন।
রানী ম্যাক্সিমা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং বিশেষ করে এখানকার আর্থিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষতের জন্য চারদিনের সরকারি সফরে গতবুধবার ঢাকায় আসেন।
বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেন্ড্রিকাস জি. জে. (হ্যারি) ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো সাক্ষাতের সময় রানীর সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম-উজ-জামান এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
